তাজা খবর
বিজ্ঞাপন

ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

খবর টিভি ডেস্ক ৬৮ দিন আগে | ১০:৩৮ PM
ছবি: মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. নাজির আহম্মেদ।

মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর, মতলব উত্তর প্রতিনিধি।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়।

মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. নাজির আহম্মেদ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, এসআই ময়নাল হোসেন ও এএসআই রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কালিপুর গ্রামের মৃত নুরুল হক প্রধানের ছেলে মো. নাজির আহম্মেদ (৫১)-কে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঘরের ভেতরে কাঠের সুকেজের ড্রয়ারে রাখা একটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সবুজ পলিথিনে রাখা ৫০০ গ্রাম গাঁজা এবং একটি প্লাস্টিক বক্সে সংরক্ষিত মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-৪২ ও জিআর নং-৪২ (তারিখ: ১৬ জানুয়ারি ২০২৬) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন,
“মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয়। সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ