তাজা খবর
বিজ্ঞাপন

ক্রাউডফান্ডিংয়ের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা প্রার্থী ইসরাত জাহান বিন্দুর

খবর টিভি ডেস্ক ৮৭ দিন আগে | ০৮:৩০ PM
ছবি: সংগৃহীত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু

অনুদান ফেরতের ঘোষণা, বললেন— ‘তরুণদের সংসদে জায়গা হবেই’

দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু। তিনি চাঁদপুর–২ (২৬১নং) আসনে ‘শাপলা-কলি’ প্রতীক নিয়ে প্রাথমিকভাবে মনোনীত হলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সোমবার নিজের লিখিত বক্তব্যে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

চাঁদপুর–২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ

বক্তব্যে ইসরাত জাহান বিন্দু জানান, এনসিপি যে ১২৫টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে চাঁদপুর–২ আসনে তাকে মনোনীত করা হয়। গতকাল তিনি নিজ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন জুলাই আন্দোলনের সহযোদ্ধারা, আহত ও শহীদ পরিবারের সদস্যরা এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিকে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।

‘আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না’

সবার প্রতি সম্মান রেখে ইসরাত জাহান বিন্দু বলেন,

“আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমার দৃঢ় বিশ্বাস—এই দেশের সংসদে তরুণ প্রজন্মের জায়গা হবেই। আজ না হলে আগামীকাল। আমার বিশ্বাস হারায়নি, বরং আরও শক্ত হয়েছে।”

বিজ্ঞাপন

ক্রাউডফান্ডিংয়ের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা

নির্বাচনী প্রস্তুতির জন্য এর আগে করা ক্রাউডফান্ডিং নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন,

“অনেকে নিজের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে আমাকে সাহস ও শক্তি দিয়েছেন। আপনাদের প্রতিটি ভালোবাসা ও আস্থার কাছে আমি ঋণী।”

বিজ্ঞাপন

যারা অনুদান ফেরত নিতে চান, তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তিনি জানান,

“সংখ্যা একজন হলেও মানুষের অর্থ মানুষের হাতেই ফেরত দেওয়া আমার দায়িত্ব। আমি ধাপে ধাপে সবার অনুদান বিকাশের মাধ্যমে ফেরত দেব।”

এ বিষয়ে দ্রুত বিস্তারিত প্রক্রিয়া জানানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

বিজ্ঞাপন

হতাশ করার জন্য দুঃখ প্রকাশ

যারা তাকে সাহস ও আশার কথা জানিয়েছেন, তাদের উদ্দেশে ইসরাত জাহান বিন্দু বলেন,

“আজ আপনাদের হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন,

বিজ্ঞাপন

“আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। সম্মান, মর্যাদা ও সিদ্ধান্ত—সবই তাঁর হাতে।
হাসবুনাল্লাহি ওয়ানি‘মাল ওয়াকিল।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ