তাজা খবর
বিজ্ঞাপন

ক্রাউড ফান্ডিংয়ের হিসেব দিলেন এনসিপির ইসরাত জাহান বিন্দু।

খবর টিভি ডেস্ক ৭২ দিন আগে | ১০:২২ PM
ছবি: নিজস্য
ছবি: ছবি: নিজস্য

ক্রাউড ফান্ডিংয়ের হিসেব দিলেন ইসরাত জাহান বিন্দু

ডেক্স রিপোর্ট:
দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে এবারের জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ক্রাউড ফান্ডিংয়ের পূর্ণ হিসেব প্রকাশ করেছেন ইসরাত জাহান বিন্দু। একই সঙ্গে সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ছবি: নিজস্য

ছবি: নিজস্য

এক বিবৃতিতে ইসরাত জাহান বিন্দু বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার রাজনৈতিক পথচলা এখানেই শেষ নয়। ভবিষ্যতে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে তিনি শুভাকাঙ্ক্ষী ও মতলববাসীর দোয়া, ভালোবাসা ও অনুপ্রেরণা কামনা করেন।

ছবি: নিজস্য

ছবি: নিজস্য

তিনি জানান, স্বল্প সময়ের নির্বাচনী কার্যক্রমে অংশ হিসেবে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিলেন। তবে নির্বাচনসংক্রান্ত সাংগঠনিক কাজ ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে এতদিন ফান্ডের বিষয়ে বিস্তারিত জানাতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। সংগৃহীত প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

তার দেওয়া তথ্য অনুযায়ী, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে বিকাশে সংগ্রহ হয়েছে ২২ হাজার ১৯৬ টাকা এবং ব্যাংকে জমা হয়েছে ১ হাজার ২১০ টাকা।

ক্রাউড ফান্ডিংয়ের অর্থ নিয়ে তিনি দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। প্রথমত, যেহেতু তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না, তাই যারা অর্থ ফেরত নিতে চান তাদের টাকা ফেরত দেওয়া হবে। এজন্য একটি অনলাইন ফরম পূরণ করতে অনুরোধ জানানো হয়েছে, যাচাই শেষে তার নির্বাচনী টিম সংশ্লিষ্টদের কাছে অর্থ ফেরত পাঠাবে।

দ্বিতীয়ত, যারা অর্থ ফেরত নিতে আগ্রহী নন, তাদের জন্য কিছু সামাজিক ও রাজনৈতিক উদ্যোগের প্রস্তাব দেন ইসরাত জাহান বিন্দু। এসব উদ্যোগের মধ্যে রয়েছে—মতলব শহরে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে এবং তাকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কন এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানো।

বিজ্ঞাপন

বিবৃতির শেষাংশে তিনি জানান, এনসিপি সমর্থিত জোট থেকে তার আসনে যাকে প্রার্থী করা হবে, তার প্রতি তার পূর্ণ সমর্থন ও দোয়া থাকবে। একই সঙ্গে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ