তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে হাদী হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

খবর টিভি ডেস্ক ৯০ দিন আগে | ০৫:৪২ PM

চাঁদপুর প্রতিনিধি:
হাদী হত্যাকাণ্ডের দীর্ঘদিন পার হলেও খুনিকে গ্রেপ্তার করে বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চাঁদপুরের ইনকিলাব মঞ্চ। দ্রুত খুনিকে গ্রেপ্তার করে বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ সংগঠনটি।

শুক্রবার (২৬-১২-২০২৫-তারিখ ) জুমআর নামাজের পর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ইনকিলাব মঞ্চের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা “হাদী হত্যার বিচার চাই”, “খুনিদের বিচার কর”, “ন্যায়বিচার নিশ্চিত কর”—এমন নানা স্লোগান দেন।

বক্তারা বলেন, হাদী হত্যাকাণ্ড একটি নির্মম ও নৃশংস ঘটনা হলেও এখনো খুনিকে গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। এতে করে সাধারণ মানুষের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে। তারা অভিযোগ করেন, বারবার দাবি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ফেলতে হবে। হাদীর হত্যার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ফয়সাল সপিং সেন্টারের সামনে গিয়ে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ