তাজা খবর
বিজ্ঞাপন

ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

খবর টিভি ডেস্ক ৭৫ দিন আগে | ০৪:৩৮ PM
ছবি:সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি

কটিয়াদীতে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে মোঃ বজলুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মোঃ বজলুর রহমান ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে জুবায়ের তার বাবাকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ভাট্টা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ