তাজা খবর
বিজ্ঞাপন

তারেক রহমান ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা

খবর টিভি ডেস্ক ৮৩ দিন আগে | ০৭:১০ PM

তারেক রহমান ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে আমীরে জামায়াত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

আজ ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কুশলাদি জিজ্ঞাস করেন এবং তাঁকে সান্ত্বনা দেন। পাশাপাশি তাঁর পরিবারবর্গ ও দলীয় সহকর্মীদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।

সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদডা. জাহিদ হোসেন

বিজ্ঞাপন

আমীরে জামায়াতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং মোবারক হোসাইন

গুলশান কার্যালয় থেকে বের হয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের সামনে একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ