নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জণপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভি।

ছবি: সংগৃহীত
পদ: নিউজরুম এডিটর / জুনিয়র নিউজরুম এডিটর (আন্তর্জাতিক ডেস্ক)
দায়িত্বসমূহ ও প্রয়োজনীয় দক্ষতা:
১. সহজ ও প্রাঞ্জল ভাষায় মানসম্মত আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন তৈরি করা।
২. আন্তর্জাতিক সমসাময়িক ঘটনা সম্পর্কে আপডেট থাকা।
৩. আন্তর্জাতিক রাজনীতি, ভূ-রাজনীতি ও বৈশ্বিক ইস্যুতে বিশ্লেষণধর্মী সংবাদ তৈরির আগ্রহ।
৪. টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা।
৫. ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা থাকা।
৬. প্রার্থীর উচ্চারণ শুদ্ধ ও সাবলীল হতে হবে।
৭. খবরের ধরন অনুযায়ী ভিডিও কনটেন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা।
৮. বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস।
অভিজ্ঞতা:
টেলিভিশন অথবা ডিজিটাল মিডিয়ায় সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৬ মাস থেকে ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।