তাজা খবর
বিজ্ঞাপন

নির্বাচন কমিটির প্রধান আসিফ মাহমুদ

খবর টিভি ডেস্ক ৮৭ দিন আগে | ০৮:২২ PM

এনসিপিতে যোগ দিয়েই মুখপাত্র ও নির্বাচন কমিটির প্রধান আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না, বললেন ‘জুলাইয়ের সহযোদ্ধাদের সংসদে নিতে কাজ করাই বড় সাফল্য’

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়েই তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দলটির নির্বাচন কমিটির প্রধান হিসেবেও কাজ করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

‘জুলাই আন্দোলনের অন্যতম কাণ্ডারি আসিফ মাহমুদ’

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন,

“আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের অন্যতম কাণ্ডারি। আজ তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিলেন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দলের পক্ষ থেকে আসিফ মাহমুদকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি এনসিপির নির্বাচন কার্যক্রম তদারক করবেন।

নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ

এদিকে এনসিপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ। এনসিপিতে যোগ দিয়েই বিষয়টি স্পষ্ট করে জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন,

বিজ্ঞাপন

“জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাকে সংসদে পৌঁছাতে সহায়তা করাই আমার কাছে বড় সাফল্য।”

ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত এই আসনের জন্য গত ২২ ডিসেম্বর ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন তিনি।

সেদিন তিনি নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ