তাজা খবর
বিজ্ঞাপন

বিশেষ কম্বিং অপারেশন: জাগ উচ্ছেদ ও অবৈধ রিংচাঁই ধ্বংস

খবর টিভি ডেস্ক ৬৮ দিন আগে | ১১:০২ PM
ছবি: নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জাগ উচ্ছেদ ও অবৈধ রিংচাঁই ধ্বংস করে মৎস্য বিভাগ।

নদীতে বিশেষ কম্বিং অপারেশন: জাগ উচ্ছেদ ও অবৈধ রিংচাঁই ধ্বংস

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর,মতলব উত্তর প্রতিনিধি

নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজনন রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ।

ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জাগ উচ্ছেদ মৎস্য বিভাগ।

শুক্রবার (১৬ জানুয়ারি) ধনাগোদা নদীর শিবপুর ও নন্দলালপুর এলাকায় পরিচালিত এ অভিযানে নদীতে অবৈধভাবে স্থাপন করা দুটি জাগ উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ১৫টি অবৈধ রিংচাঁই জব্দ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জাগ উচ্ছেদ ও অবৈধ রিংচাঁই ধ্বংস করে মৎস্য বিভাগ।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. হাকিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন,
“ধনাগোদা নদীসহ এই অঞ্চলের নদ-নদীগুলো আমাদের মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ উৎস। অবৈধ জাগ ও রিংচাঁই ব্যবহার করে নির্বিচারে মাছ ও পোনা নিধন করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর মাধ্যমে এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজননক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে স্থানীয় জেলেদের মধ্যেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। জেলেদের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে নদীতে মাছের উৎপাদন বাড়বে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ