তাজা খবর
বিজ্ঞাপন

যৌথবাহিনীর অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক।

খবর টিভি ডেস্ক ৭৬ দিন আগে | ০৫:২৭ PM

করিমগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) করিমগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলার বৌলাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার বহনকৃত ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম আমেনা খাতুন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী উত্তর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের স্ত্রী।

বিজ্ঞাপন

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, করিমগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে, যার ফলে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত, করিমগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ এবং করিমগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ