তাজা খবর
বিজ্ঞাপন

শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে মনোনয়ন কিনলেন ইসরাত জাহান বিন্দু

খবর টিভি ডেস্ক ৮৮ দিন আগে | ০৫:৪২ PM

জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু শহীদ আব্দুর রহমানের পরিবারকে সঙ্গে নিয়ে চাঁদপুর-২ (মতলব) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন।

আজ দুপুর ৩টা ২০ মিনিটে উপজেলা রিটর্নিং কর্মকর্তার হাত থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। এসময় জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা ও মতলব উপজেলা শাখার যুবকমিটি, সমন্নয় কমিটি সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দলীয় কার্যালয় ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

মনোনয়ন ক্রয়ের পর সংক্ষিপ্ত বক্তব্যে ইসরাত জাহান বিন্দু বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করেই তিনি রাজনীতিতে পথচলা শুরু করেছেন। জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ও গণতন্ত্র রক্ষাই তাঁর রাজনৈতিক লক্ষ্য ও প্রত্যয়।

তিনি আরও বলেন, চাঁদপুর-২ আসনের সাধারণ জনগণসহ বিশেষভাবে জুলাই ও মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল পরিবারের দোয়া ও সহযোগিতা তিনি আন্তরিকভাবে কামনা করেন। মতলববাসীর ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত নেতাকর্মীরা ইসরাত জাহান বিন্দুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আগামীর নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

মনোনয়ন ক্রয়ের এই আয়োজনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ