মুন্সীগঞ্জে স’মিলে অগ্নিকাণ্ড, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ
মুন্সীগঞ্জ, প্রতিনিধি |
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকায় একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পঞ্চসার এলাকার জিসান স’মিলে এ আগুন লাগে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে স’মিলের বিভিন্ন মেশিন, বিপুল পরিমাণ কাঠসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।