তাজা খবর
বিজ্ঞাপন

সাংবাদিক, এনসিপি নেতা আরিফের বছরে আয় ৩ লাখ ৩০ হাজার

খবর টিভি ডেস্ক ৮৩ দিন আগে | ০৭:২০ PM

পেশায় সাংবাদিক, এনসিপি নেতা আরিফের বছরে আয় ৩ লাখ ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-৮ (চাঁন্দগাঁও–বোয়ালখালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, পেশায় তিনি একজন সাংবাদিক এবং এই খাত থেকেই তাঁর বার্ষিক আয় ৩ লাখ ৩০ হাজার টাকা

নির্বাচনে তিনি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে লড়াই করছেন। দলীয়ভাবে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়েছে, প্রার্থীর নিজের নামে কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মধ্যে তাঁর কাছে নগদ অর্থ রয়েছে ২ লাখ ৭৬ হাজার টাকা

হলফনামায় আরও জানানো হয়েছে, তাঁর ওপর কোনো নির্ভরশীল ব্যক্তি নেই এবং সাংবাদিকতা ছাড়া অন্য কোনো খাত থেকে তাঁর কোনো আয় নেই। এছাড়া বর্তমানে তাঁর নামে কোনো ঋণ বা দেনা নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

ব্যক্তিগত তথ্যানুযায়ী, মো. জোবাইরুল হাসান আরিফের পিতা আবদুল আজিজ এবং মাতা আফরোজা শাহনাজ তাসমিন। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করছেন। তাঁর পৈতৃক নিবাস চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছৈয়দাবাদে

বিজ্ঞাপন

ফৌজদারি মামলার বিষয়ে দাখিলকৃত তথ্যে তিনি উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই এবং অতীতেও তিনি কোনো মামলায় অভিযুক্ত হননি।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ