তাজা খবর
বিজ্ঞাপন

আজ দিন-টি ৯৯৯ পরিবারের জন্য গৌরবের এবং গর্বের

আজ দিন-টি ৯৯৯ পরিবারের জন্য গৌরবের এবং গর্বের

ডেস্ক রিপোর্ট:

৩ জুলাই শুক্রবার ২০২৬ খ্রি. তারিখে ট্রেনে পাসপোর্ট, বিমান টিকেটসহ ব্যাগ ফেলে ট্রেন থেকে নেমে যান সৌদিআরবগামী বিদেশযাত্রী জসিমউদ্দীন। যখন তারা ব্যাপারটি বুঝতে পারেন ততক্ষণে ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। বিদেশযাত্রীর শ্যালক ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইলে ৯৯৯ কলটেকার কন্সটেবল বুলবুল আহমেদ এবং ৯৯৯ ডিসপা-চার এসআই মিজানুর রহমান দ্রুত কমলাপুর রেলওয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ স্থাপন করে আধাঘন্টার মধ্যে এক ভবঘুরের কাছ থেকে বিদেশযাত্রীর পাসপোর্ট-বিমানটকেটসহ ব্যাগ উদ্ধার করে তাদের বুঝিয়ে দেয় ফলে বিদেশযাত্রী তার যাত্রা বাতিল হওয়ার মত পরিস্থিতি থেকে রক্ষা পান। এ অনন্য এবং অসাধারণ সেবার স্বীকৃতিস্বরূপ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কনস্টেবল বুলবুল আহমেদ এবং এসআই মিজান আহমেদ সহ রেলওয়ে পুলিশের ৫ সদস্যকে পুরষ্কৃত করেন। এ সময় মাননীয় আইজিপি জনাব আলী হোসেন ফকির এবং ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি জনাব মহিউল ইসলাম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ