তাজা খবর
বিজ্ঞাপন

বাকৃবিতে ৪ হলে পাল্টাপাল্টি ধাওয়া ও ভা”ঙ”চু”র ৪২ শিক্ষার্থীকে শোকজ

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছেলেদের চারটি আবাসিক হলে ঘটে যাওয়া ধারাবাহিক সংঘাত, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় ৪২ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের আগামী ৩ কার্যদিবস, অর্থাৎ ১১ আগস্টের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন করে জবাব জমা দিতে বলা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম জানান, সংশ্লিষ্ট হল প্রশাসনের লিখিত অভিযোগ এবং ঘটনার সময় প্রক্টরিয়াল বডির প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতেই প্রাথমিকভাবে ৪২ শিক্ষার্থীকে চিহ্নিত করে শোকজ করা হয়।

বিজ্ঞাপন

প্রক্টর বলেন, নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন। তদন্ত ও জবাব পর্যালোচনায় কেউ নির্দোষ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে সংঘাত বা ভাঙচুরে সম্পৃক্ততা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পেছনে কী ঘটেছিল এবং কারা জড়িত—তা অনুসন্ধানে প্রশাসন ইতিমধ্যে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি দুটির প্রতিবেদন এখনো জমা পড়েনি বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ ও ২৪ জুলাই তুচ্ছ ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রথম সংঘ-র্ষের সূচনা হয়। সেদিন আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যবর্তী রক-্তক্ষয়ী সংঘাত অন্তত ১৩ জন আহত হন।

বিজ্ঞাপন

এই উত্তেজনার জের ধরে ১ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জার গ্রুপে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী হল ও ভাসানী হলের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘ-র্ষে জড়ান। এতে আহত হন আরও অন্তত ৫ জন। সর্বশেষ ২ আগস্ট রাতে আবারও চারটি হলের শিক্ষার্থীরা পৃথকভাবে সংঘাত, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত হন।

ধারাবাহিক এসব সহিংসতায় হলের প্রবেশদ্বার, জানালার কাচ, সিসিটিভি ক্যামেরা ও আলোকসজ্জাসহ বিভিন্ন বস্তুগত কাঠামোর বিপুল ক্ষতি হয়।

প্রশাসন জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশ এবং শোকজের জবাব যাচাই-বাছাই করেই দায়ীদের বিরুদ্ধে পরবর্তী চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ