তাজা খবর
বিজ্ঞাপন

মনোহরদীতে, ঘরে ঢুকে যুবককে কু/পি/য়ে হ/ত্যা

খবর টিভি ডেস্ক ২০ দিন আগে | ০৯:২২ PM

মনোহরদীতে, ঘরে ঢুকে যুবককে কুপ-িয়ে হত-্যা

মোঃ তাজুল ইসলাম বাদল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে ঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামের এক যুবককে কুপ-িয়ে হত-্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নি-হত আকাশ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
নি-হতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আকাশ৷ ফজরের নামাজ শেষে তার বাবা তাকে সজাগ করতে ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান। সকাল ৭ টার দিকে তার ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা। পরে তিনি ঘরে গিয়ে ছেলেকে রক-্তান্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে আনার জন্য ঘর থেকে বের করলে তার মৃত-্যু হয়।

বিজ্ঞাপন

পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে কুপ-িয়ে ফেলে গেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল শেষে ল-াশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে এবং কারা এ হত-্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সন্দেহজনকভাবে একই গ্রামের মামুন নামে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ