তাজা খবর
বিজ্ঞাপন

সাভারে নির্মাণাধীন ভবনের নারী শ্রমিকের মৃত-্যু জুড়ে রহস্য 

Desk Editor ২২ দিন আগে | ০২:৩৫ PM

সাভারে নির্মাণাধীন ভবনের নারী শ্রমিকের মৃত-্যু জুড়ে রহস্য 

 

 

মোঃরফিকুল ইসলাম জিলু, সাভার উপজেলা ঢাকা

বিজ্ঞাপন

 

 

ঢাকার সাভারে নির্মাণাধীন একটি ৮ তলা ভবন। ৭ তলায় লিফটের জন্য খোলা ফাঁকা জায়গা। কোনো কাজ চলছিল না, তবু সেখানে গিয়ে রক-্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন ৪২ বছরের নির্মাণশ্রমিক সবুরা বেগম। চিকিৎসক মৃত ঘোষণা করলেন।

বিজ্ঞাপন

 

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।নি-হত সবুরা দীর্ঘদিন ধরে ওই ভবনে কাজ করতেন।

 

বিজ্ঞাপন

 

ওইদিন অন্য শ্রমিকরা কাজে না গেলেও সবুরা বাড়ির মালিকের কাজে সেখানে গিয়েছিলেন। পরে সন্ধ্যার দিকে তাকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গার নিচে রক-্তাক্ত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

 

বিজ্ঞাপন

নি-হত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মাণাধীন আটতলা ভবনে কাজ করছিলেন।

 

ভবনের ঠিকাদার বুধু মিয়া বলেন, রবিবার ভবনে কোনো শ্রমিকের কাজ করার কথা ছিল না। তবে সবুরা ওই বাড়িতে মালিকের কিছু কাজ করতেন। এ কারণে তিনি সকালে সেখানে যান। বিকেলের দিকে ভবনের সপ্তম তলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক-্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

 

নি-হতের স্বামী বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে সবুরা ওই নির্মাণাধীন বাড়িতে কাজ করতে যান। দুপুরে বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে আবার কাজে যান। সন্ধ্যার দিকে এক শ্রমিক ফোন করে জানান, তার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা গেছেন।

 

বিজ্ঞাপন

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবন-টিতে লিফট স্থাপনের জন্য একটি ফাঁকা জায়গা রাখা হয়েছিল। সেখান দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত-্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত-্যুর প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ