সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন।বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত মায়ের নাম নীলা বেগম স্বামী বিপ্লব, তাদের বাড়ি কামারখন্দ উপজেলার নুরনগড় গ্রামে। ছেলেটির নাম তকৎখনিক কেও বলতে পানরেনি। আহতদের মধ্যে নিহতের স্বামী ও দেবর এবং ভ্যাস চালক রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ঢাকা বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অটোরিকশায় বিপ্লব নামে এক ব্যক্তি পরিবার নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলো, অটোরিকশাটি সড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে ময়মনসিংহ গামী মিঠাই নামে যাত্রীবাহি বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও শিশু ছেলে নিহত হয়। আহত হয় আরও অনেক ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যমুনা সেতু এলাকা থেকে বাসটি আটক করা হয়েছে, পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। নিহতদের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।