তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে অবৈধভাবে ব-ালু বহনের সময় মাহিন্দ্র ট্রাক্টর উল্টে চালকের মৃত-্যু

Desk Editor ২ দিন আগে | ০৩:০১ PM
  1. শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে উত্তোলন করা ব-ালু বহনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে মিজানুর রহমান (১৬) নামে এক চালকের মৃত-্যু হয়েছে। তিনি ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মোহাম্মদ খোকন মিয়ার ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিনাইগাতীর গারো পাহাড়সংলগ্ন বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব-ালু ও পাথর উত্তোলন করে আসছে একটি চক্র। এতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

     

    ৯ সেপ্টেম্বর বুধবার   ভোররাতে অবৈধভাবে উত্তোলন করা ব-ালু বহন করে ফেরার পথে মাহিন্দ্র ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে চালক মিজান গুরুতর আহত হন। গাড়ি চাপায় তার মাথার মগজ বের হয়ে যায় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিজ্ঞাপন

    এ ঘটনায় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব-ালু নিয়ে ফেরার পথে মাহিন্দ্র  নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে চালক মিজানুরের মৃত-্যু হয়। এ ঘটনায় থানায়  আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ