ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপির মির্জা ফয়সল আমীনের বিজয়
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ উপনির্বাচনে নির্বাচন কমিশন ও স্থানীয় কন্ট্রোলরুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১৮৫টি কেন্দ্রের ভোট এবং পোস্টাল ভোটসহ অনানুষ্ঠানিক ফলাফলে মির্জা ফয়সল আমীন এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
তবে এ ফলাফল এখনো বেসরকারি। নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভরশীল।