ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী শ্রী রবীন্দ্র ঋষি হত-্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত-্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন করেছেন সেলুন শ্রমিকরা।
বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি হত-্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত-্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সভাপতি মো. দুলাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানা শাখার সভাপতি মো. লিটন বেপারী ও সাধারণ সম্পাদক শ্রী পল-াশ চন্দ্র শীল, নালিতাবাড়ী থানা শাখার সভাপতি মনিন্দ্র ঋষি ও সাধারণ সম্পাদক পরেশ ঋষি, শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন শাখার সভাপতি সুনিল রবিদাস ও সাধারণ সম্পাদক সামলাল রবিদাস এবং ভাতশালা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী সুজন চন্দ্র ঋষি ও সাধারণ সম্পাদক শ্রী সুবাশ চন্দ্র ঋষি।
এ ছাড়া ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী হৃদয় রবিদাস ও সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র দাস এবং আরেকটি ইউনিয়ন কমিটির সভাপতি শ্রী মিটু চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক শ্রী রিপন চন্দ্র শীলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ❝দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নি-হত রবীন্দ্র ঋষির পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে হত-্যাকাণ্ডের দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।