তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, দুজনকে জরিমানা

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। নিষিদ্ধ মাছ মজুত ও বিক্রির দায়ে দুজনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযান প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কুতুবের চর মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, পিরানহা দেশীয় মাছের জন্য ক্ষতিকর একটি প্রজাতি। জল-াশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মাছটি খাওয়ার ক্ষেত্রে মানবদেহের জন্য কোনো ঝুঁকি না থাকায় জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানকালে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ