তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোবে মিছিল

Nayem Hasan Nirob Sirajganj ১৩ দিন আগে | ০৪:০৪ PM
সংগ্রহে: 0-0x0-0-0#

সিরাজগঞ্জে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত ত্রুটির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

 

বৈরী আবহাওয়া উপেক্ষা করে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং প্রশ্নপত্রে ত্রুটির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে শহরের ইলিয়ট ব্রিজের পশ্চিমপাড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়।

​মিছিলটি শহরের প্রধান সড়ক এস এস রোড প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন স্লোগান দেয়। এসময় বক্তারা চলমান পরীক্ষা ব্যবস্থাপনায় ত্রুটি এবং প্রতিকূল পরিবেশে পরীক্ষা গ্রহণের তীব্র নিন্দা জানান। একই সাথে, এই পরিস্থিতির দায় নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি তোলেন তারা।

বিজ্ঞাপন

 

নাঈম হাসান নিরব

নাঈম হাসান নিরব

​শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভের কারণে বাজার স্টেশন এলাকায় সাময়িক জনসমাগম সৃষ্টি হলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ