তাজা খবর
বিজ্ঞাপন

অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা

খবর টিভি ডেস্ক ৭৬ দিন আগে | ০৫:২২ PM

অবসরে গেলেন পঞ্চগড়ে করোনা যোদ্ধা জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবু

আব্দুর রহিম, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগের জেলা ইপিআই সুপারভাইজার (সুপারিনটেনডেন্ট) হাসিবুর রহমান শাহ লাবু সরকারি চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন।

করোনা মহামারির সময় তিনি একেবারে সম্মুখসারিতে থেকে দায়িত্ব পালন করে জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অবসর উপলক্ষে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম,
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবির,
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফুল কবীর,
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর,
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমান,
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আমির হোসেন,
সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মনোয়ারুল ইসলাম,
কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. মনসুর আলম,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. সিফাত জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, হাসিবুর রহমান শাহ লাবু তার কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তার দায়িত্বশীল ভূমিকা জেলার মানুষ আজীবন স্মরণ করবে।

অনুষ্ঠানে জেলার ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টরসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ