তাজা খবর
বিজ্ঞাপন

জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: ডা. শফিকুর রহমান

খবর টিভি ডেস্ক ২৫৩ দিন আগে | ০৭:০৪ PM

জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব

— ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

আজ ২ জানুয়ারি (জুম‘আ বার) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক (অ্যানুয়াল) গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন,
একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত জাতি দিয়ে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।

তিনি আরও বলেন,
জাতির বিভক্তি রোধে সকলকে একযোগে কাজ করতে হবে। কোনো বিভক্ত জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

ডা. শফিকুর রহমান সবাইকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন,
আসুন আমরা সকলে মিলিতভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ