লক্ষ্মীপুরে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও মিজানুর রহমানের বিরুদ্ধে হয়র-ানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও আল্টিমেটাম
মো: নাজিম হোসেন
রায়পুর উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ প্রেসক্লাব ও সাংবাদিক নির্-যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং একই কমিটির চলতি দায়িত্বে থাকা কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান সর্দারের বিরুদ্ধে দায়েরকৃত হয়র-ানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
২৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সাংবাদিক নির্-যাতন সেল, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এই বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অংশ নেন।

সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্-যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক। মানববন্ধনে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর এবং চন্দ্রগঞ্জ উপজেলা থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার প্রকৃত ও মূল আসামীদের আড়ালে রেখে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের আসামী করা হয়েছে। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। তৃতীয় কোনো পক্ষের অশুভ চক্রান্ত ও চাপে পড়ে প্রশাসন এমন একপেশে সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নির্-যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক কড়া আল্টিমেটাম দিয়ে বলেন, “আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান সর্দারের বিরুদ্ধে দায়েরকৃত এই হয়র-ানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে, কাফনের কাপড় সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কার্যালয় অভিমুখে অবস্থান কর্মসূচি পালনসহ দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
মানববন্ধন কর্মসূচি শেষে সাংবাদিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল লক্ষ্মীপুরের পুলিশ সুপারের (এসপি) সাথে সাক্ষাত করেন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্ব সহকারে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।