দাখিল পরীক্ষায় উপজেলা সেরা ফালাফল কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উপজেলার ৭টি দাখিল মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ পাসের হার ও জিপিএ ভিত্তিতে সেরা ফলাফল অর্জন করেছে। সেই সাথে হবিগঞ্জ জেলায় জিপিএর ভিত্তিতে পুরো জেলায় সর্বোচ্চ জিপিএ-৫।
এদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে ইটাখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। প্রতিষ্ঠান-টির পাসের হার ৬২.৭৯ শতাংশ।
কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা থেকে এ বছর মোট ৩৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৯ জন উত্তীর্ণ এবং ৮ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৮.৩৮ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মোছাঃ ফাতেমা আক্তার, মোছাঃ খাদিজা আক্তার, মোছাঃ তাহিয়া আক্তার পলি ও মোছাঃ তানিয়া আক্তার।
ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, A গ্রেড পেয়েছে ১৪ জন, A- পেয়েছে ৭ জন, B গ্রেড পেয়েছে ২ জন এবং C গ্রেড পেয়েছে ২ জন শিক্ষার্থী। মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আদিল। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
এ ফলাফলকে ঘিরে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে এই মাদ্রাসা
উপজেলা ও জেলা পর্যায়ে সেরা ফলাফল করে আসছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ❝এই ফলাফল অত্যন্ত প্রশংসনীয়। সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানাই।
ছবি: কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা।