ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের
মৃত-্যুতে খন্দকার মুক্তাদিরের শোক
সিলেট থেকে বদরুর রহমান বাবর এর তথ্য চিত্রে বিস্তারিত :
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘ-র্ষে এক শি-শুসহ ৯ জন নি-হত এবং বহু যাত্রী আহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ওসমানীনগরের দয়ামীর এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মৃত-্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।
তিনি নি-হতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে এ কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করার জন্য দোয়া করেন।
একই সাথে খন্দকার মুক্তাদির দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের উপযুক্ত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।