তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে মুক্তিযোদ্ধা সংসদের প্রেস ব্রিফিং, অভিযো’গকে ভিত্তিহীন দাবি

Md. Mohashin Hossain Chandpur ৯ দিন আগে | ০৮:৪৮ PM

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও মানহানিকর দাবি করে প্রেস ব্রিফিং করেছে সংগঠন-টি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

লিখিত বক্তব্যে শহিদুল আলম রব বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তিনি জানান, ২০২৫ সালের ২ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তাঁকে চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা-সংক্রান্ত অনিয়ম তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এ-সংক্রান্ত বিষয় বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকে মুক্তিযোদ্ধা সংসদের হিসাবের আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত রয়েছে। অভিযোগ ও আর্থিক অনিয়মের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, মো. সলেমান প্রধানীয়া, আ. হাই ও বীর প্রতীক বাচ্চু মিয়াসহ অন্যরা। চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ইউনিট কমান্ডের বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পল-াশ, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু ও এন-টিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামসহ সাংবাদিকরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ