চ্যানেল ওয়ান ডিজিটাল বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি
- চ্যানেল ওয়ান -এর ডিজিটাল বিভাগে বেশ কয়েকটি পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের বিস্তারিত নিচে দেওয়া হলো:
পদসমূহ ও প্রয়োজনীয় যোগ্যতা:
১. মোজো রিপোর্টার (জেনারেল, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, ফিচার):
- যোগ্যতা: মোবাইল ফোনে ভিডিও ধারণ, ইন্টারভিউ ও স্টোরি কভার করার দক্ষতা, ভিডিও স্ক্রিপ্ট লেখা, মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
২. সোশ্যাল মিডিয়া ম্যানেজার:
- যোগ্যতা: সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পরিকল্পনা, অ্যালগরিদম ও অডিয়েন্স এনগেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা, কপিরাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মের নীতিমালা সম্পর্কে জ্ঞান এবং SEO-ভিত্তিক কন্টেন্ট লেখার দক্ষতা।
- অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
৩. এক্সিকিউটিভ, রিলস ক্রিয়েটর:
- যোগ্যতা: Photoshop ও Adobe Premiere Pro-এর কাজ জানতে হবে। সোশ্যাল মিডিয়া SEO, হ্যাশট্যাগ ও ক্যাপশন অপটিমাইজেশনের অভিজ্ঞতা থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
৪. গ্রাফিক্স ডিজাইনার:
- যোগ্যতা: Adobe Photoshop, Illustrator ও After Effects-এ বাস্তব কাজের অভিজ্ঞতা। সৃজনশীল চিন্তা ও টিমের সাথে কাজ করার মানসিকতা।
- অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
৫. ট্রেইনি গ্রাফিক্স ডিজাইনার:
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
- অভিজ্ঞতা: কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
৬. ভিডিও এডিটর (প্রোগ্রাম, ডিজিটাল কন্টেন্ট):
- যোগ্যতা: Adobe Premiere Pro, Photoshop, After Effects ও DaVinci Resolve-এ দক্ষতা। ভিডিও কাটিং, কালার অ্যাডজাস্টমেন্ট ও টেক্সট অ্যানিমেশনে দক্ষ হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
৭. কন্টেন্ট ক্রিয়েটর (ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইসলামিক, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স):
- যোগ্যতা: ডিজিটাল কন্টেন্ট তৈরির অভিজ্ঞতা, জাতীয় ও সমসাময়িক বিষয়ে ভালো ধারণা, বাংলা ভাষায় শুদ্ধ ও আকর্ষণীয়ভাবে লেখার দক্ষতা।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
অন্যান্য সাধারণ তথ্য:
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৬।
- আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের জীবনবৃত্তান্ত ইমেইল করতে হবে এই ঠিকানায়: channelone.career@gmail.com
- বিশেষ নির্দেশ: ইমেইল করার সময় অবশ্যই সাবজেক্টে পদের নাম এবং সংশ্লিষ্ট বিট (যদি থাকে) উল্লেখ করতে হবে।




