তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব।

Desk Editor 2 hours আগে | ০৬:১৫ PM

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব।

 

সেলিম মাহবুব, ছাতক:

 

ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব।

বিজ্ঞাপন

 

স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদনের পর তিনি ৪ নভেম্বর বুধবার আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

 

বিজ্ঞাপন

এ সময় তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওদুদ।

 

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সকল মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের সব ধরনের নিয়মিত কাজ পরিচালনা লক্ষ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা

বিজ্ঞাপন

খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব-কে।

 

বুধবার নবনিযুক্ত প্রশাসক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওদুদ, পরিষদের সদস্য-সদস্যাগণ, ইউপি সচিব, উদ্যোক্তা সহ গ্রাম পুলিশবৃন্দ। এসময় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির সহ-সভাপতি ইকব-াল হোসেন ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ