তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

সিরাজগঞ্জের তাড়াশে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. আব্দুল রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি তপন কুমার গোস্বামী, সদস্য সচিব মো. বারিক খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়, বর্ণাঢ্য ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দিবসটির আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশীজনদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ