দিরাইয়ে ১২ লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ১
দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকলু তালুকদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেন্দ্র তালুকদার (৩৭) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রফিনগর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এআই (নিঃ) শাহ আলমসহ পুলিশের একটি দল নোয়াগাঁও বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জনৈক সঞ্জয়ের টিনের ঘরের ভেতর চৌকির নিচ থেকে ১২ লিটার মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকলু তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেন্দ্র তালুকদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ জানায়। গ্রেপ্তার পিকলু তালুকদার রফিনগর ইউনিয়নের সমীপুর গ্রামের মৃত নিখিল তালুকদারের ছেলে।
অপরদিকে পলাতক রাসেন্দ্র তালুকদার একই গ্রামের রমাকান্ত তালুকদারের ছেলে।
এ ঘটনায় দিরাই থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পিকলু তালুকদারকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক রাসেন্দ্র তালুকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।