চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে জাতীয় নাগরিক পার্টি (NCP) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান বিন্দু নির্বাচনী প্রচারণার জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অনুদানের আহ্বান জানিয়েছেন।

“আমগো টাকায়, আমগো এমপি”—এই স্লোগানকে সামনে রেখে এক ঘোষণায় তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশবাসীর প্রত্যাশা একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ, স্বচ্ছ জবাবদিহিতা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই পরিবর্তনের আন্দোলনে সাধারণ জনগণই তার শক্তি, সাহস ও অনুপ্রেরণা।
তিনি উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে দেশব্যাপী নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় নিজের নির্বাচনী প্রচারণার জন্য মতলববাসীসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
ইসরাত জাহান বিন্দু বলেন, চাঁদপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫,০১,০৬৯ জন। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করলে মোট প্রয়োজন হবে প্রায় ৫০ লাখ টাকা। এই বিপুল অর্থ তরুণ ও সাধারণ প্রার্থীদের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয় বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “আমাদের আর্থিক সামর্থ্য সীমিত হলেও আপনাদের হয়ে সংসদে কথা বলার মনোবল ও দৃঢ়তা আমাদের রয়েছে। জনগণের টাকা মেরে রাজনীতি নয়—বরং জনগণের টাকায় রাজনীতি হবে, যা আমরা কয়েকগুণে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ।”
অনুদান ও আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাব জনগণের সামনে উন্মুক্ত রাখা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
শেষে তিনি বলেন, “আপনারা এগিয়ে দিলে আমরা এগিয়ে যাব, এগিয়ে যাবে বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ক্ষুদ্র সহযোগিতাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
অনুদান পাঠানোর তথ্য:
-
Account Name: Israt Jahan Bindu
-
Account No: 7773209000527401
-
Bank: United Commercial Bank PLC
-
Branch: Chandpur
-
Routing No: 245130319
-
বিকাশ (পার্সোনাল): 01881157752