তাজা খবর
বিজ্ঞাপন

নির্বাচনী অনুদানের আহ্বান ইসরাত জাহান বিন্দুর

খবর টিভি ডেস্ক ২৫৯ দিন আগে | ০৫:১৬ PM
ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে জাতীয় নাগরিক পার্টি (NCP) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান বিন্দু নির্বাচনী প্রচারণার জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অনুদানের আহ্বান জানিয়েছেন।

আমগো টাকায়, আমগো এমপি—এই স্লোগানকে সামনে রেখে এক ঘোষণায় তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশবাসীর প্রত্যাশা একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ, স্বচ্ছ জবাবদিহিতা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই পরিবর্তনের আন্দোলনে সাধারণ জনগণই তার শক্তি, সাহস ও অনুপ্রেরণা।

তিনি উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে দেশব্যাপী নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় নিজের নির্বাচনী প্রচারণার জন্য মতলববাসীসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

ইসরাত জাহান বিন্দু বলেন, চাঁদপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫,০১,০৬৯ জন। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করলে মোট প্রয়োজন হবে প্রায় ৫০ লাখ টাকা। এই বিপুল অর্থ তরুণ ও সাধারণ প্রার্থীদের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আমাদের আর্থিক সামর্থ্য সীমিত হলেও আপনাদের হয়ে সংসদে কথা বলার মনোবল ও দৃঢ়তা আমাদের রয়েছে। জনগণের টাকা মেরে রাজনীতি নয়—বরং জনগণের টাকায় রাজনীতি হবে, যা আমরা কয়েকগুণে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা ঢাকা, ২৪ জুলাই ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। আজ (শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পীকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ডেপুটি স্পীকার, চীফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুদান ও আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাব জনগণের সামনে উন্মুক্ত রাখা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

শেষে তিনি বলেন, আপনারা এগিয়ে দিলে আমরা এগিয়ে যাব, এগিয়ে যাবে বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ক্ষুদ্র সহযোগিতাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

অনুদান পাঠানোর তথ্য:

  • Account Name: Israt Jahan Bindu

  • Account No: 7773209000527401

    বিজ্ঞাপন
  • Bank: United Commercial Bank PLC

  • Branch: Chandpur

  • Routing No: 245130319

    বিজ্ঞাপন
  • বিকাশ (পার্সোনাল): 01881157752

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ