*নৃ-শংস খ-ুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী*
সিলেট নগরীর রায়নগরে নৃ-শংস হত-্যাকাণ্ডের শিকার প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর রায়নগরের ‘১১১ নিকুঞ্জ ভিলায়’ গিয়ে মন্ত্রী নি-হত দম্পতির স্বজন ও সন্তানদের খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শোকস্তব্ধ স্বজনেরা।
নি-হতদের স্বজনদের সান্ত্বনা দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, “শান্তির নগরী হিসেবে পরিচিত সিলেটে অতীতে এ ধরনের নির্মম ও নৃ-শংস ঘটনা খুব কমই ঘটেছে। এ ঘটনা পুরো সিলেটবাসীকে ব্যথিত করেছে।
তিনি এই হত-্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্নের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, কারা এই নৃ-শংস হত-্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার নেপথ্যে যদি কোনো কুশীলব থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।
মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নি-হত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিতের বিষয়ে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
- এসময় বিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার, মেয়ে সেলিনা সুলতানাসহ পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।