তাজা খবর
বিজ্ঞাপন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

Liton mahmud ১ দিন আগে | ০৯:৩৩ AM

 

ঢাকা, ৩১ জুলাই: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত ২৬ সদস্যের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির।

সভায় নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভবিষ্যৎ কার্যক্রম, দেশের কাবাডি খেলার উন্নয়ন, খেলোয়াড় তৈরির পরিকল্পনা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ২৬ সদস্যের অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং কাবাডি খেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ