বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশব্যাপী তুলে ধরার লক্ষ্যে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মামুনুর রশীদ পল-াশসহ, সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনকালে বক্তারা বলেন, শেরপুরের রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ। এসব সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরতে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার একটি কার্যকর উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।
সেলফি কর্নারটি শেরপুরের দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সহায়ক হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেরপুরের পর্যটন আকর্ষণ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জেলার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠবে এবং শেরপুরের পর্যটনকে আরও সমৃদ্ধ ও জনপ্রিয় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।