তাজা খবর
বিজ্ঞাপন

রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়েই দুপুরে সং/ঘ/র্ষে জড়ায় চার গ্রামের মানুষ, না/রী পুরুষসহ আহত অর্ধশতাধিক।

Desk Editor 50 minutes আগে | ০৯:০৩ PM

রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়েই দুপুরে সং/ঘ/র্ষে জড়ায় চার গ্রামের মানুষ, না/রী পুরুষসহ আহত অর্ধশতাধিক।

 

 

সেলিম মাহবুব, ছাতক:

 

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে পূর্ব ঘোষণা দিয়ে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে চার গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘ-র্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি।

 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ বলছে, সংঘ-র্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই সংঘ-র্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

 

বিজ্ঞাপন

বুধবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন মাঠে জড়ো হলেও সেখানে পুলিশ উপস্থিত থাকায় তখন কোনো সংঘ-র্ষ হয়নি। পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘ-র্ষ শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হা-মলার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

 

সংঘ-র্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। সংঘ-র্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘ-র্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

 

তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, রাতে মাইকিং করার পর সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। এ কারণে সকালে কোনো সংঘ-র্ষের ঘটনা ঘটেনি। দুপুরে এক পক্ষ নৌকাযোগে এসে সংঘ-র্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মসজিদে মাইকিং করে যারা সংঘ-র্ষে জড়ানোর উসকানি দিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংঘ-র্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পুনরায় সংঘ-র্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ