তাজা খবর
বিজ্ঞাপন

শাবিপ্রবি ডিএসএস এর নেতৃত্ব মঈন-আফাজুর।

Desk Editor 58 minutes আগে | ০৭:৫১ PM

শাবিপ্রবি ডিএসএস এর নেতৃত্ব মঈন-আফাজুর।

 

শাবিপ্রবি প্রতিনিধিঃ

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ও সামাজিক বিষয়ক সংগঠন ডিভাইন স্পেকট্রাম সাস্ট’র ২০২৬-২৭ সেশনের জন্য ২০ সদস্যের তৃতীয় এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

 

কমিটিতে সভাপতি পদে

বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আফাজুর রহমান নির্বাচিত হয়েছে।

বিজ্ঞাপন

 

শুক্রবার (০২ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ কমিটি গঠিত হয়

 

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. সাইদুল ইসলাম, মো. হামজা রহমান, উপ-মহাসচিব মো. রেজাউল ইসলাম, শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আ ও ম ফোরকানুল গণি জিহান, মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান মো. মোস্তফা আহমেদ, গ্রন্থাগার ও গবেষণা শাখার পরিচালক মোহাম্মদ হোসেন, সমাজকল্যাণ শাখার পরিচালক মো. শাফায়েত করিম ঈশান, সাংস্কৃতিক ও ক্রীড়া শাখার পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ধর্মবিষয়ক শাখার সহকারী পরিচালক শামীম মিয়া, দক্ষতা উন্নয়ন শাখার সহকারী পরিচালক সৈয়দ জিসান, সহকারী কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহিন আলম।

 

এছাড়াও বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ওবায়েদ বিন সাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, সম্পর্ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, গ্রাফিকস ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক (তামিম), প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. সোহাগ মিয়া, নথিপত্র ও সংরক্ষণাগার বিষয়ক সম্পাদক সিগবাতুল্লাহ আদিল নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

 

এছাড়া বিদায়ী কমিটির সভাপতি মো. মহিউল ইসলাম, সহসভাপতি মো. মোর্শেদ আলম, জাহিদ হাসনাইনকে সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

 

বিজ্ঞাপন

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক ও গনিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক, কর্মকর্তা আবদাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকির হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ