তাজা খবর
বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতে সিআইপি’র পিতার স্মরণসভা অনুষ্ঠিত।

খবর টিভি ডেস্ক ৭৫ দিন আগে | ০১:০৪ AM

দুবাইয়ে এ কে আজাদ সিআইপি’র পিতার স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্ট: খবর টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও নেফলেক্স গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এ কে আজাদ সিআইপি’র শ্রদ্ধেয় পিতা, সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ইসরাফিল মিয়ার ইন্তেকালে স্মরণসভা, মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়েছে।

খবর টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, গত শুক্রবার দুবাইয়ের আল গেসেইস এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফজলুল হক। কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সিআইপি, ইসমাইল গণি চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সেলিম উদ্দীন সিআইপি, ফরিদুল আলম সিআইপি, মোস্তফা কামাল শিমুল সিআইপি, আনসারুল হক আনসার সিআইপি, ব্যবসায়ী মনজুর ইসলাম, আবু হেনা, মহি উদ্দিন সিআইপি ও রহমতুল্লাহ সুমনসহ আরও অনেকে।

এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দসহ প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের মিলাদ মাহফিলে মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মো. ইসরাফিল মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ