সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ,৪৬টি কারখানায় উৎপাদন বন্ধ।
মোঃ রফিকুল ইসলাম জিলু সাভার ঢাকা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার (২৩ নভেম্বর) সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘ-র্ষ বাঁধে। উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করেন। এ সময় তিনজন শ্রমিক আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আগে থেকেই বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২২টি কারখানা এবং উৎপাদন বন্ধ করে ভেতরে অবস্থান করছেন ৩টি কারখানার শ্রমিকরা। সব মিলিয়ে আজ শিল্পাঞ্চলের মোট ৪৬টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকরাই নির্ধারিত সময়ে কাজে যোগদান করেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন।
একপর্যায়ে আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় কিছু শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে ছাত্র ভঙ্গ করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে ২১টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন। অন্যদিকে, ৩টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রাখলেও এখন পর্যন্ত কারখানার ভেতরেই অবস্থান করছেন। এর বাইরে চলমান পরিস্থিতির কারণে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও বেলা বাড়ার পর মজুরি বৃদ্ধির দাবিতে কিছু কারখানায় অসন্তোষ দেখা দেয়।
তিনি বলেন, নিউ এজ’-এর উচ্ছৃঙ্খল শ্রমিকরা সাভার এলাকার শিক্ষার্থীদের বহনকারী বাসের কাছে ঝামেলা সৃষ্টি করে এবং পরবর্তীতে ‘অনন্ত’ ও ‘জনরন’ কারখানায় হা-মলার চেষ্টা চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সতর্ক করে এবং উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এই ঘটনায় ইট-পাথরের টুকরো বা অন্য কোনো কারণে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা স্থানীয় এলাকায় চিকিৎসাধীন আছেন এবং তাঁদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, শ্রমিক অসন্তোষের মুখে ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখেছেন। এছাড়া ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করাই হয়েছে। পাশাপাশি বিজিবির টহল জোরদার রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।