তাজা খবর
বিজ্ঞাপন

বিনামূল্যে র’ক্তে’র গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন

Desk Editor 4 hours আগে | ০৭:০৪ AM

বিনামূল্যে র’ক্তে’র গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন।

 

নিজস্ব প্রতিবেদক :

 

মানবতার সেবায় এগিয়ে আসার প্রত্যয়ে বিনামূল্যে রক-্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

 

২২ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিউ মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪নং সদস্য কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দল মোঃ শহিদুল ইসলাম সাইফুল।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা, কলাবাগান থানা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন আনুশা, রাফি, রাকিব, মিম, রাবেয়া ও মোঃ আবু জুবায়েরসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

বিজ্ঞাপন

 

কর্মসূচিতে আগত মানুষের বিনামূল্যে রক-্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক-্তদানের গুরুত্ব, নিরাপদ রক-্তদান এবং স্বেচ্ছায় রক-্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

বিজ্ঞাপন

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাইফুল বলেন, মানবসেবা কোনো একক ব্যক্তির কাজ নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। রক-্তের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র মানবিক উদ্যোগ।

 

স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন ভবিষ্যতেও রক-্তদান, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ