সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এস আরবি-১২-এর অভিযানে ২৫৫ গ্রাম হের-োইনসহ মো. শাহিনুর (৩২) নামে এক মা-দক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সাতটিকরী তালতলা গ্রাম এলাকায় হামিম হাইওয়ে হোটেলের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এস আরবি-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এ মা-দকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫৫ গ্রাম হের-োইনসহ শাহিনুরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিনুর জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।
এস আরবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে হের-োইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও সরবরাহ করে আসছিলেন।
এস আরবি-১২-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযান-পরবর্তী এ তথ্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন এস আরবি-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।