তাজা খবর
বিজ্ঞাপন

স্বাস্থ্যবিধি ল’ঙ্ঘন, আনন্দ বেকারিকে ২০ হাজার টাকা জ’রিমা’না

Md. Mohashin Hossain Chandpur ৮ দিন আগে | ০২:৩১ PM

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যপণ্য তৈরি করার দায়ে আনন্দ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের মহামায়া বাজার ও ছোট সুন্দর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আনন্দ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান-টির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান-টির পক্ষ থেকে পরিশোধ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ সময় বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

 

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিজ্ঞাপন

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ