তাজা খবর
বিজ্ঞাপন

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল্লাহ

খবর টিভি ডেস্ক ৮৩ দিন আগে | ০৭:৪১ PM

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি

আল্লাহ সাক্ষী

হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন,
“আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। একজন মানুষও এসে বলতে পারবেন না—কারও পকেট থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেছি।”

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটাধিকার হরণে ছাড় নয়

হাসনাত আব্দুল্লাহ বলেন,
“যারা অতীতে কেন্দ্র দখল করেছে, করতে চায় কিংবা করতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে—আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,
“সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। আমাদের বিভাজনের নানা চেষ্টা চলছে, এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি বলেন,
“আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দেন, তবুও আমি আপনার ভোট দেওয়ার নিশ্চয়তা দেব। কিন্তু কেউ যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসে, কেন্দ্র দখল করতে আসে—তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন, পুলিশ, ক্যাডার বা অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবই।”

বেগম খালেদা জিয়াকে স্মরণ

বেগম খালেদা জিয়া সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন,
“দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া ছিলেন সবার প্রিয় একজন মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘদিন জেলবন্দী রেখে তিলে তিলে হত্যা করেছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা কথায় কথায় তাকে নিয়ে বিদ্রুপ-তামাশা করলেও তিনি কখনো কোনো জবাব দেননি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,
“আমরা তার রাজনৈতিক জীবনী থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে এই রাজনীতির ধারা অব্যাহত রাখব।”

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ

দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও আসনটিতে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ এবং এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

💬 মন্তব্য সমূহ 1

  • জুবায়ের
    মাশাল্লাহ খুবই সুন্দর নিউজ। সত্যকে সবার সামনে এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
    ৩ months আগেজবাব (Reply)

জুবায়ের -এর উত্তর দিন Cancel reply

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ