তাজা খবর
বিজ্ঞাপন

সারাদেশে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Desk Editor ১ দিন আগে | ০৭:২৩ PM

শিহাবুল ইসলাম শাহেদ,জাককানইবি প্রতিনিধি :

 

সারাদেশে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিজ্ঞাপন

রোববার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপা-চার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপা-চার্য বলেন, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুষ্টিমেয় কিছু দুষ্কৃতকারীর অপকর্মের মাধ্যমে দেশের উন্নয়ন থামানো যাবে না। নিষিদ্ধ ঘোষিত দলের ফ্যাসিস্টরা দেশব্যাপী যে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে, তার কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। যেকোনো দাবি আদায়ের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেরও আশ্রয় নেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

 

মাতৃভূমিকে এগিয়ে নিতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা বিশ্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত হতে চাই না।’

 

বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ শামসুজ্জামান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম জহিরুল হাছান এবং কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার যখন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে ঠিক তখনি ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ঘোষিত দলের দুষ্কৃতিকারীরা দেশে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতা চালাচ্ছে। দীর্ঘ সতের বছরের গ-ুম, খ-ুন, হত-্যা ও পাতানো নির্বাচনের অবসান ঘটিয়ে ২০২৪ সালে ছাত্র, জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের এক গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটে। মাত্র ৮ মাসে বর্তমান সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখেছেন। দেশের এই উন্নয়নকে ব্যাহত করতেই দেশব্যাপী এই সহিংসতা ও নাশকতা। দেশব্যাপী এই নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

 

কর্মসূচিটি সঞ্চালনা করেন ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর কবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ