জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন।
সিলেট থেকে বদরুর রহমান বাবর এর তথ্য চিত্রে বিস্তারিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিএ মার্কেটস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কবির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জুলফিকার আলী মনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ম পরিষদ সদস্য মাষ্টার আব্দুল তাহিদ, মাওলানা নেছার উদ্দিন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী জালাল আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া।
মোঃ আব্দুল কাদির লাকসন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজ শাখার সভাপতি ইসমাইল খান, উপজেলা পেশাজীবীর সহ- সেক্রেটারী সামছুল আবেদিন সুমন, বেলাল আহমদ খান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আবু তাহের, সেক্রেটারী মাহমুদুল হাসান, জামায়াত নেতা রিয়াজ উদ্দিন রাজু, হামিদুল হক, মোঃ রমজান আলী, সমাজ সেবক আব্দুল বারিক, মন্তেশ্বর আলী, রহমত আলী, জালাল আহমদ রুহানি, ছাত্র নেতা সায়েম আহমদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী জালাল আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপস্থিত সুধীজন ও নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের মৌসুমী ফল ভোগ করেন।
,