তাজা খবর
বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল স্পেন, ফাইনালে হারল আর্জেন্টিনা

Liton mahmud ৮ দিন আগে | ০৯:৫৯ AM

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ফুটবলে নতুন ইতিহাসের জন্ম দিল স্পেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে লা রোহা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। দুই দলের দারুণ লড়াইয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ১০৬তম মিনিটে বদলি হিসেবে নামা ফেরান তোরেসের দুর্দান্ত গোলেই শিরোপা নিশ্চিত করে স্পেন।

ম্যাচজুড়ে বলের দখল ও আক্-রমণে এগিয়ে ছিল স্পেন। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে দীর্ঘ সময় লড়াইয়ে রাখেন। কিন্তু অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের নিখুঁত ফিনিশিংয়ের সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়ে আলবিসেলেস্তেদের প্রতিরোধ।

বিজ্ঞাপন

এই জয়ের মধ্য দিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলল স্পেন এবং দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। অন্যদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল আর্জেন্টিনার।

ফাইনালে শৃঙ্খলাবদ্ধ দলীয় পারফরম্যান্স, দৃঢ় রক্ষণ এবং কার্যকর আক্-রমণভাগের সমন্বয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল স্পেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ