তাজা খবর
বিজ্ঞাপন

যুবসমাজকে মা’দ’ক’মু’ক্ত করার প্রত্যয় ময়মনসিংহে প্রীতি ফুটবল ও পুরস্কার বিতরণ

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ময়মনসিংহে একটি প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়। মাঠের এই সৌহার্দ্যপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ময়মনসিংহ জেলা প্রশাসন একাদশ ও ময়মনসিংহ প্রেসক্লাব একাদশ।

উৎসবে মাতোয়ারা এই খেলা শেষে মাঠেই এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ প্রেসক্লাব দলের হাতে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এম এ ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান সরকার রুকুন,  ময়মনসিংহের সু-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ময়মনসিংহ জেলার  (ডিসি) মোঃ সাইফুর রহমান।

সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে চলমান এই সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে সংবাদকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ